শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সিলেটে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

4

স্বর্নজিত দেবনাথ:

সিলেটে ৬ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ৫শ শিক্ষার্থী অংশ নেন।

এর আগে বেলা ২টার দিকে মাথায় কাফনের সাদা কাপড় বেধে মিছিল সহকারে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় নানা স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে সেখান থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর খোজারখলা, কাজীরবাজার ব্রীজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কিছু সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নগরীর বন্দরবাজার, লামাবাজার সড়কে যানজটের সৃষ্টি হয়।কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সরকার ও মন্ত্রণালয় পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা নিয়ে গড়িমসি করছে। গতকাল শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের কথা বলে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই বৈঠকটিও হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাফনের সাদা কাপড় মাথায় বেধে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ