শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে গাজা ও মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জ–প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ ভোরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাজা ও মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১২ এপ্রিল, আনুমানিক রাত ৩টার দিকে আর্মি ইন্টেলিজেন্স এবং র‍্যাব ইন্টেলিজেন্সের গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী এবং র‍্যাব-৯ এর একটি যৌথ দল মাধবপুর উপজেলার সুয়াইব গ্রামে অভিযান চালায়। অভিযানে কবির (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। আটককৃত কবিরের পিতার নাম জাকির হোসেন এবং তার গ্রাম সুয়াবই, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ কেজি গাজা এবং ৫০ পিস ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মাধবপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ