শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

লাশ পড়ে আছে মর্গের এককোণে! ৮কন্যা সন্তানের জনকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে

স্টাফ রিপোর্টার / ২০৮ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধিঃ

‎ঝড় হওয়ার দু’দিন পরও বিদ্যুৎ অফিসের খামখেয়ালিতে রঘুনন্দন পাহারে বশিউক রাবার বাগানের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার পাশে মাটিতে, শুকনো লাকড়ি খুঁড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, মন্গলবার সকাল আনুমানিক ৬ঘটিকার দিকে শুকনো লাকড়ি খুঁড়াতে রঘুনন্দন পাহারে (বশিউক শাহজীবাজার রাবার বাগান) যায় ওই ব্যক্তি। লাকড়ি খুঁড়াতে গিয়ে দু’দিন পূর্বে ঝড়ে মাটিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎ এর লাইনের সংস্পর্শ হওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ সাথে থাকা একই এলাকার বিলাল মিয়া নামের ব্যক্তিটি তার পরিবারের কাছে খবর পৌঁছায়। ‎খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত্যু অবস্থায় আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন কে উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার। ‎এদিকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।‎নিহত আব্দুর রহমান ওরফে ইফান উদ্দিন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা। তার কোন ছেলে সন্তান নেই, রয়েছে আট (৮) কন্যা সন্তান। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ‎হবিগন্জ মর্গে লাশ নেওয়ার পরও একদিনে হয়নি ময়না তদন্তের রিপোর্ট, পিতাহারা কন্যা সন্তানরা কান্না চোখে অপেক্ষার প্রহর গুনছেন, কখন বাবার লাশ মর্গে থেকে এনে দাফন সম্পূর্ণ করবেন। ‎বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের কাছে এলাকাবাসীর দাবী ভবিষ্যতে এমন দূর্ঘটনা এড়াতে গাছের ডাল অপসারণ ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা আরও সতর্কতার সাথে পরিচালনা করা হোক।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ