শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলার আসামী সহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার / ২২৯ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

82

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে রাজনৈতিক মামলায় একজন ও জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ জন সহ মোট ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাতক থানার এসআই মোঃ সিকান্দার আলী, এসআই মোঃ রেজাউল করিম, এসআই রাহিম উদ্দিন, এসআই সঞ্জয়, এসআই কামাল আহমদ, এএসআই মোঃ তোহা, এএসআই মোঃ তোলা মিয়া, এএসআই সাইফুর রহমান, এএসআই মোঃ সোলায়মান, এএসআই রাসেল আহমদ, এএসআই রিপন, এএসআই আরিফুজ্জামান পৃথক অভিযান চালিয়ে ছাতক থানার মামলা নং-১৫(২)২৫ এর সন্দিগ্ধ আসামী মোঃ বাবলু আহমদ (২৪)কে গ্রেফতার করা হয়েছে। সে দোলারবাজার ইউনিয়নের বারগোপী-জটি গ্রামের মাসুক মিয়ার পুত্র। এদিকে জিআর ১৭৯/২৪ (ছাতক) মামলার আসামী বৈশা কান্দি-বাহাদুর পুর গ্রামের মোজফর আলীর পুত্র আসকর আলী (৩৬) ও একই গ্রামের মৃত আলা উদ্দনের পুত্র সিরাজ মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়। অপর দিকে জিআর-০৯/১৯ (দক্ষিন সুরমা থানা) মামলার আসামী ছাতকের সিংচাপইড় গ্রামের মৃত লছন আলীর পুত্র ওয়াহিদুল ইসলাম (২০)কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামীদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, সকল আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ