শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

উলিপুরে মামলার স্বাক্ষী দেয়া প্রতিহিত করতে স্বাক্ষীর শিশুপুত্রকে হত্যা চেষ্টার অভিযোগ 

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

58

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি মামলার স্বাক্ষী দেয়া প্রতিহিত করতে অবশেষে স্বাক্ষীর ১৪ বছরের এক শিশুপুত্রকে মারপিট করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মৌজার ঝাকুয়াপাড়া গ্রামের মৃত: নসির সরকারের পুত্র অবসরপ্রাপ্ত আর্মি সৈনিক আব্দুল আজিজ সরকার তার পুত্র মোঃ শামীমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করা হলে বিগত ২০২২ সালে কুড়িগ্রামের উলিপুর থানায় মৃত: আব্দুস ছামাদ মাস্টারের দুই পুত্র মাহবুব মজনু (৪৭), মিজানুর রহমান মিঠু (৩২), মৃত: আব্দুল মজিদের পুত্র সিরাজুল ইসলাম (৪৭), মৃত: রহিমল মিয়ার দুই পুত্র আক্তার হোসেন (৩৭) ও আব্দুর রশিদ (৪৯), আজিজুল হকের পুত্র আপেল মিয়া (৪৪) এবং আজিজুল হক (৫৭)সহ ৮ জনের বিরুদ্ধে মামলা নং-১৩ তাং- ১১/৫/২০২২ইং দায়ের করেন।

আগামি ২০ এপ্রিল আদালতে উক্ত মামলার স্বাক্ষীর দিন ধার্য রয়েছে। স্বাক্ষীরা যাতে আদালতে স্বাক্ষ্য দিতে না পারে সেটি প্রতিহত করতে উল্লেখিত মামলার আসামি গং বেশ কয়েক দিন হতে অপতৎপরতা চালাচ্ছে এবং উক্ত মামলার ৭ নং-স্বাক্ষী মোঃ বিপ্লব ও তার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে

হুমকি দেয়া হচ্ছে । এরই ধারাবাহিকতায় অবশেষে স্বাক্ষী বিপ্লবের শিশুপুত্র ফারদি (১৪)’ কে গোড়াই রঘুরায়হাট সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যান্তরে শিশুটিকে মো: রফিকুল ইসলাম, পিতা মৃত: মনির উদ্দিনের হুকুমে মাহাবুবার রহমান মজনু পিতা- মৃত: সামাদ মাস্টার, আক্তারুল ইসলাম, পিতা- মৃত: রহিমল, মিজানুর রহমান মিঠু (২৫), পিতা- মৃত: সামাদ আলী, শিশুটিকে মারপিট করে আহত করার সময় স্বাক্ষীদের ধাওয়া খেয়ে স্কুলমাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বাক্ষীরা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে রেখে আসে। এমতাবস্থায় শিশুটি থেমে থেমে বমি করায় তার মা মোছাঃ ফেরদৌসী বেগম তার স্বামী বিপ্লবের অবর্তমানে শহরের এক আত্মীয়ের সহযোগিতায় শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। শিশুটি এখন কুড়িগ্রাম সদর হাসপাতালের সার্জারী বিভাগের ২নং ওয়ার্ডের ফ্লোরে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রায় সজ্ঞাহীন শিশুটির মা ফেরদৌসী বেগম জানিয়েছে, শিশুটিকে নির্যাতনের ঘটনায় থানায় যাতে কোন মামলা দায়ের করা না হয় এজন্য তাকে এবং ঢাকায় বাস কাউন্টারে চাকুরীরত তার স্বামীকে মোবাইলে জীবন নাশের হুমকিসহ তাদের ছেলেকে গুম করে দেয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে। এঘটনায় স্থানীয় লোকজন ও স্বাক্ষীগন জানান, বিবাদীরা একটি দলের ছাত্র ছায়ায় গ্রাম থেকে শহরে অরাজকতার সৃষ্টি করছে। বিবাদীরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত । এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী উলিপুর থানায় স্বাক্ষীকে আাদালতে স্বাক্ষ্য প্রদানে বাঁধা এবং শিশু নির্যাতনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ