শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে. মাওলানা ইউসুফ আশরাফ 

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

19

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ থেকে:

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ বলছেন ২০১৩ সালে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে শাপলা চত্বরে নবীপ্রেমীক মুসলিম জনতার উপর নারকীয় গন হত্যা ২১ শের মোদি বিরোধী আন্দোলন ও ২০২৪ এর জুলাই বিপ্লবের বীর শহীদেরদের বিচার নিশ্চিত করে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারের নিকট দাবী জানান।

তিনি বলেন সুনামগঞ্জ-৩(জগ্ননাথপুর ও শান্তিগঞ্জ) ইসলামী রাজনীতির উর্বর ভূমি, আগামী জাতীয় নির্বাচনে এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে বেগবান করতে হবে।

তিনি শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনের ১৫৩ টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আজির উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, মাওলানা এনামুল হক্ব মুসা, সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ,শান্তিগঞ্জ উপজেলা কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মনঈম শাহিন কামালী, শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ সহ প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ