সাদুল্লাপুর(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে ১৮ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ১২ টায় এলাকাবাসী তাকে নিজবাড়ীতে অবরুদ্ধ করে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবা সহ শাহনাজ পারভীন কে আটক করে। আটক কৃত নারী মাদক ব্যবসায়ী মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী ।
স্থানীয়রা শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে মাদক বিক্রি সহ অসামাজিক কার্যকলাপের সাথে জরিত আছেন। সম্প্রতি সময়ে সে মহিলা দলের ধাপেরহাট ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে বেপরোয়া হয়ে উঠে এলাকায় নিজ বাড়িতে বসেই মাদকের রমরমা ব্যবসা শুরু করেন।
এ বিষয়ে মহিলা দলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন,বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন বলেন,১৮ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত থাকবে ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin