শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সাদু্ল্লাপুরে ইয়াবা সহ মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার।

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

58

সাদুল্লাপুর(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৮ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩ এপ্রিল বৃহস্পতিবার  রাত ১২ টায় এলাকাবাসী তাকে নিজবাড়ীতে অবরুদ্ধ করে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবা সহ শাহনাজ পারভীন কে আটক করে। আটক কৃত নারী মাদক ব্যবসায়ী মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের  স্ত্রী ।

স্থানীয়রা শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে মাদক বিক্রি সহ অসামাজিক কার্যকলাপের সাথে জরিত আছেন। সম্প্রতি সময়ে সে মহিলা দলের ধাপেরহাট  ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে বেপরোয়া হয়ে উঠে  এলাকায় নিজ বাড়িতে বসেই মাদকের রমরমা ব্যবসা শুরু করেন।

এ বিষয়ে মহিলা দলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন,বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন বলেন,১৮ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের  অভিযান অব্যহত থাকবে ।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ