শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় চোরাকারবারী নিহত 

স্টাফ রিপোর্টার / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

54

কুড়িগ্রাম  প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। জানা গেছে ,বৃহস্পতিবার ৩ এপ্রিল ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী গোরক মন্ডল ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে এ  ঘটনাটি ঘটে। নিহত জাহানুর আলম (২৪) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বাসিন্দা।

সীমান্তবাসীদের তথ্য অনুযায়ী, ভোরে একদল ভারতীয় চোরাকারবারী চোরাই মাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে জাহানুর বুলেটের আঘাতে পড়ে গিয়ে প্রাণ হারান, বাকিরা পালিয়ে যায়। গোলাগুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানায়। সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের পর বিএসএফ নিহত ব্যক্তির মরদেহ নিয়ে যায়। বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের দাবি, ভোরে একদল ভারতীয় নাগরিক তাদের টহল পোস্টে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বলে উল্লেখ করলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে পরিস্থিতি সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ করছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ