শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

নাচোল পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১৯৫ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

58

নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মী সমর্থকরা এসে মিলনমেলায় অংশগ্রহণ করে। বুধবার (২রা এপ্রিল) বিকেল ৪ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতের পৌর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।

 

নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল মোহাইমিন, পৌর জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান । পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই

নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ