শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

খাইরুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২৯২ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

62

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবোতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২ এপ্রিল) বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি,বেলাবো উপজেলা যুব দলের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ কামাল হোসেনএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়কও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বেলাব উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বিপ্লব মিয়া, নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য এনামুল হক,বাজনাব ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ,বাজনাব ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক এমাদ মিয়া,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ।ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন নরসিংদী সিটি ফুটবল টুর্নামেন্ট বনাব পোড়াদিয়া সোলাইমান টেকনিক্যাল ফুটবল একাদশ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ