শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সিলেটে ৬ তলা থেকে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

58

নিউজ ডেস্ক:

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ৬ তলা থেকে লাফ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরে ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

মঙ্গলবার পহেলা এপ্রিল সকালে নগরীর আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলা বিশিষ্ট ফ্ল্যাট থেকে ওই গৃহবধূ লাফ দেন।

নিহত গৃহবধূ হলেন- সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত-মহি উদ্দিনের মেয়ে সাবিহা সুলতানা (৩৭)। তার স্বামী মোঃ ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরিরত রয়েছেন। তাদের দশ বছরের একটি সন্তান রয়েছে। বর্তমানে তারা আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলার ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে সবার অগোচরে ওই ফ্লাটের ৬ষ্ট তলা থেকে সাবিহা লাফ দেন। একপর্যায় পার্শ্ববর্তী একটি বাসার ৩ তলার দ্বিতীয় তলার কার্নিশে তার দেহটি আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এসময় বিমানবন্দর থানা পুলিশ নিহতের সূরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহতের ভাই ও স্বামীর সাথে কথা বলে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রির্পোটের পর বিস্তারিত জানা যাবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ