শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জের রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গার দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষ,আহত ২৫

স্টাফ রিপোর্টার / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

9

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে ধান শুকানোর জায়গার দখলকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের আব্দুল খালিক,মুক্তার আলী গংদের সাথে একই গ্রামের শাহ আলমের পূর্ববিরোধ চলে আসছিল।

এরই জেরে ঘটনার দিন ও সময় রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল ও পুর্ব বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাাহতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়পক্ষই দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

আহতরা কে কোন পক্ষের প্রাথমিক পর্যায়ে জানা না গেলেও রঘুনাথপুর গ্রামের মহিবুর রহমান মানিক (৩৫),কামাল হোসেন (২৮), শাহীন মিয়া(৩৮), জোনাক আহমদ (২৮), তারেক আহমদ (৩২), বদরুল আলম (৪২),শাহ আলম (৪৫), দুলাল (৪৫), মকসুদ আলী (৫০), আইবুর রহমান (৪০),শফিক আলী (৫০)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নামও পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান শুকানোর জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ