শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২৫

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

সোমবার( ৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজের পর বেলা ১১ টার দিকে উপজেলার লামার দমদমীয়া গ্রামের দুর্ঘামারা বিলের পারে এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ কালবেলা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ভীতরগুল ও লামার দমদমীয়া গ্রামের লোকজনের মধ্যে দুর্ঘামারা বিলের পারের একটি অস্থায়ী খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে উভয় গ্রামের মধ্যে গত কয়েক দিন ধরে সালিশ চলে আসছিল।সোমবার ঈদের নামাজ শেষে ১১ টার দিকে দমদমীয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছিল।এদিকে ঈদের দিন দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে খেলার আয়োজন করে।ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে ফুটবল খেলতে যায়।দমদমীয়া গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলতেছে ওপর দিকে ভীতরগুল গ্রামের একদল যুবক মাঠে খেলতে যায়।এসময় উভয় গ্রামের যুবকরা মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাধে জড়ায়।এক পর্যায়ে তর্কে জড়িয়ে লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।পরে আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ কালবেলা কে বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ