শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে র‌্যাবের অভিযানে গাঁজা সহ মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ৫০কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ রবিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার(২৯মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি কে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারি হলো উপজেলার গন্ধবপুর গ্রামের আব্দুল জাহেরের ছেলে মো: আনোয়ার হোসেন ননাই (৩২)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ কৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব -৯ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত ননাইয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। র‌্যাবের মামলায় তাকে রবিবার দুপুরে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ