শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইউকে অসহায় মানুষের সেবায় অপরিসিম ভূমিকা রেখে যাচ্ছে : বক্তারা

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

77

স্টাফ রিপোর্টার:

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইউকে’র হবিগঞ্জ চ্যাপ্টারের উদ্যোগে ২৮ মার্চ শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ বেতাপুরে নগদ অর্থ প্রদান করা হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের লেস্টার শাখার উপদেষ্টা শাহ আশরাফ আলীর সভাপতিত্বে এবং ডাক্তার শাহ আজাদ আলী এর পরিচালনায় বক্তারা বলেন সমাজ সেবা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। তাদের সহায়তা কার্যক্রম সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সকল মানবিক কার্যক্রমের জন্য বক্তারা আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকে হবিগঞ্জ চ্যাপ্টারের সহ-সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, জিএসসি হবিগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক রুহল হাসান শরীফ, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমীন, প্লাটিনাম আইটির কর্ণধার সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ