শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জাজিরায় পাঞ্জেরীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪০ জন রক্তদাতাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

70

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরীর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ৪০ জন রক্তদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার(২৯ মার্চ) জাজিরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাঞ্জেরীর ঐ রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঞ্জেরীর কো-অর্ডিনেটর হোসাইন আহমাদ জুবায়ের ও সেক্রেটারি আরমান হোসেন রিফাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাজিরা উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক শিকদার মো. মেসবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাওসার, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন, পিকেএসএফ-এর উপব্যবস্থাপক সনেট মল্লিক, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিএম এনামুল হক, উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক, সমাজকর্মী ও সংগঠক জামাল মাদবর, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কবির আলম, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন মিয়া, ডা. মাসুদুর রহমান কাঞ্চন, কাজী সুমাইয়া, জাজিরা ব্লাড ব্যাংকের প্রতিনিধি তৌকির আহমেদ, বিডি ক্লিন জাজিরার সমন্বয়ক বাদশা শেখ, ‘রক্তের সন্ধানে জাজিরা’র এডমিন ফয়সাল আহমেদ এবং জাজিরা গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাবের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান দিগন্ত প্রমুখ।

সব শেষে অনুষ্ঠানে ১০ বার পর্যন্ত রক্তদানকারী সম্মানিত রক্তদাতাদের একটি বাংলায় অনুবাদকৃত কোরআন শরীফ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে নতুন মাত্রা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ