শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশন এরিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

57

বান্দরবান প্র তিনিধি

লামা উপজেলা সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে চলছে।

দীর্ঘদিন ধরে তাদের পরিবেশ বিধ্বংসী অপ্রতিরোধ্য কর্মকান্ডে কোনো মহল নজর দেন নাই।

পাহাড় কাটাসহ পরিবেশ নষ্ট করার দায়ে সম্প্রতি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক এনফোর্সমেন্ট মামলা এবং মেশিন দিয়ে পাহাড় কাটার দায়ে পৃথক অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করার পরও টনক নড়েনি তাদের।

 

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে কোয়ান্টাম এর পাহাড় কাটা স্থান সরজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং লামা উপজেলা নির্বাহী অফিসার।

 

অভিযোগ রয়েছে, সেখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের শতাধিক পাকা আধাপাকা স্থাপনা রয়েছে। প্রতিটি স্থাপনা করতে তারা সেখানে পাহাড়ের ঢালু বা চূড়া কেটে প্রাকৃতিক অবয়ব পরিবর্তন করেছেন।

 

এসব ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান ও এনফোর্সমেন্ট মামলা করেও তাদেরকে প্রকৃতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত করা যায় নি।

 

পাহাড় কাটা ছাড়াও বন বিভাগের আইন অমান্য করে নিজেদের ইচ্ছেমতন গাছগাছালি কেটে সাবাড় করার ধৃষ্টতাও দেখিয়ে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের তদারককারীরা।

 

এ ব্যাপারে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হবে বলে সূত্র জানায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ