শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নদীর বালু তোলা নিয়ে তাহিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ!

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মাসুম মিয়া (১৮) ও ধুতমা গ্রামের মিরু মিয়া (৩৫) স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাহিরপুর সদর বাজার থেকে ধুতমা গ্রামের নিচ দিয়ে নদী পার হয়ে বাড়ি যেতে সহজ হয়। মাসখানেক আগ থেকে ধুতমা গ্রামের লোকজন লক্ষ্মীপুর গ্রামের লোকজনদের তাদের গ্রামের নিচ দিয়ে পার হতে নিষেধ করে দেয়। এতে লক্ষ্মীপুর গ্রামের লোকজন বাধ্য হয়ে পার্শ্ববর্তী বীরনগর গ্রাম হয়ে নদী পার হয়ে বাড়ি যায়।

 

সম্প্রতি ধুতমা গ্রামের মানুষ বাড়ি বাঁধ দিতে নদী পার হয়ে লক্ষ্মীপুর গ্রামের পাড় থেকে নদীর বালু আনতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাধা দেয়। ফলে একপর্যায়ে শুক্রবার সকালে দুই গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে নদীর দুইপাড়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মাসুম মিয়া ও মিরু মিয়াসহ পাঁচ আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ