শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

অবশেষে সিলেটের ডিসি১৪০০চা-শ্রমিকের পাশে দাঁড়ালেন!

স্টাফ রিপোর্টার / ২৫৩ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

63

নিজস্ব প্রতিবেদক:

আর্থিক সংকটের কারণে সিলেটের চা বাগানগুলোতে কয়েক মাস ধরে বেতন-ভাতা ও রেশন না পেয়ে দুঃসহ জীবনযাপন করছিলেন ১৪০০ চা শ্রমিক।

সিলেটের চা-শ্রমিকদের এমন সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

তাঁর একান্ত প্রচেষ্টায় শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলার ৪টি চা বাগানের ১৪০০ শ্রমিকের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

 

জানা গেছে, সিলেট সদর উপজেলার বরজান, কালাগুল, ছড়াগাং ও ফ্যাক্টরি চা বাগানের শ্রমিকরা দীর্ঘ ১৫ থেকে ১৭ সপ্তাহ ধরে বেতন-ভাতা ও রেশন না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।

 

বিষয়টি সিলেটের জেলা প্রশাসকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে চা শ্রমিকদের মাঝে নগদ ৭ লক্ষ টাকা ও ১৪ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম হাতে নেন।

 

শুক্রবার বিকেলে এসব সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খোশনূর রুবাইয়াৎ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, মহানগরের এসিল্যান্ড মো. আলীম উল্লাহ খান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন প্রমুখ।

 

ত্রাণসহায়তা পেয়ে উচ্ছ্বসিত চা শ্রমিকরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের ডিসি স্যার চাউল ও টেকা দিয়েছে। আমরা বাগানের সবাই খুব খুশি হয়েছি।’

ইউএনও মিজ খোশনূর রুবাইয়াৎ জানান, এ সহায়তা জনপ্রতি শ্রমিককে ৫০০ টাকা ও ১০ কেজি করে চাল হিসেবে দেওয়া হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ