শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ঢাকা-আরিচা নবীনগর চন্দ্রা মহাসড়কে ঈদযাত্রা স্বস্তির “

স্টাফ রিপোর্টার / ২৪১ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

66

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। নাড়ির টানে শহর ছেড়ে বাড়ি ফিরছে শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার-আশুলিয়ার মানুষ। তবে কোথাও যানজটের চিত্র দেখা যায়নি।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার, হেমায়েতপুর ও সাভার বাজার বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাড়কের নবীনগর, বাইপাইল, বলিভদ্র এলাকা ঘুরে সড়কের স্বাভাবিক চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সাভারের থানা রোড় এলাকায় ঢাকামুখী ও আরিচামুখী লেনে স্বাভাবিকভাবেই গাড়ি চলছে। এছাড়া ঢাকামুখী লেনে অন্যদিনের তুলনায় গণপরিবহনে সংকট দেখা যায়। তবে আরিচামুখী লেনে গাড়ির চিত্র স্বাভাবিক রয়েছে।

অপরদিকে দুপুর ১২টার দিকে সাভারের আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাজার বাসস্ট্যান্ড ও বিশমাইল এলাকা ঘুরে কোথাও যানজটের চিত্র লক্ষ্য করা যায়নি। এছাড়া গতকালের তুলনায় সড়কে যাত্রীর সংখ্যা কম বলে দুঃখ প্রকাশ করেছে একাধিক বাসের চালক ও কাউন্টার মাস্টার।

সাভার পরিবহনের বাসের চালক কবির হোসাইন বলেন, আজ সড়কে যাত্রী নেই। তাই যানজটও কম। কিন্তু আমাদের তো মাথায় হাত। কারণ যাত্রী কম হলে পরিবার নিয়ে খুশিতে ঈদ করব কিভাবে।

তাই ঠিক সময় গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে বলে তিনি জানান।সাভার হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজটের নেই বলে জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ