শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

তারেক রহমান এর নির্দেশে জালালপুরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর ঈদ সামগ্রী বিতরণ 

স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

9

স্টাফ রিপোর্টার:

কৃষকদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন দেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের যেকোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে প্রতিহত করবে। যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। তিনি বলেন স্বৈরাচারের নির্যাতন-নীপিড়ন উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন দেশের জনগণের জন্য। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা। রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়। অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষায়।

বুধবার (২৫ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বদরুল ইসলাম জয়দু এর সভাপতিত্বে এবং আলাউদ্দিন আলাই এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী মোঃ লিলু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ হোসেন, লুৎফুর রহমান, সাফওয়ান আহমদ, আলী নেওয়াজ মোস্তাক, নাঈম আহমদ, ফখরুজ্জামান প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ