শিরোনাম
জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।     
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

75

সিলেট বুলেটিন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সাফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

সাফিউর রহমান স্বাধীন দুই বছর আগে ছাত্ররাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশনমাস্টার পদে চাকরিতে যোগদান করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউন হল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকের সঙ্গে হামলায় আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর সাফিউর রহমান স্বাধীনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। সরকারের পতনের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ