শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ধর্ম অবমাননার অভিযোগে ‘এথিস্ট ইন বাংলাদেশ ও লেখকদের বিরুদ্ধে ঢাকায় মামলা

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

18

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল ২৪শে মার্চ ঢাকার চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে মিরপুর থানার অধীনে আমলী আদালতের ৩৭ নং মজলিসে জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুজ্জামান “এথিস্ট ইন বাংলাদেশ” নামক ওয়েবসাইটের প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে মোঃ ফজলুল হক কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, এই ম্যাগাজিন এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মিরপুর থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্তের এবং প্রাথমিক তথ্য বিবরণী জমা দেবার নির্দেশ দিয়েছেন।

 

মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা উক্ত অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ ১৬ জন। মামলার নম্বর–সি.আর-৩২৭/২০২৫ বলে জানা গেছে আদালত সূত্রে।

 

আসামীদের মধ্যে অন্যান্যরা হলেন–মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মাদ শামীম আল মামুন, জুবায়ের আহমেদ, এমডি জাকির হোসাইন, মিজানুর রহমান, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, শাহরিয়ার এমডি নাফিস খান, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, মুহাম্মাদ জাকির হোসাইন, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মহিউদ্দীন মিয়া, আবুবকর সিদ্দিক, মোহাম্মাদ হাসান আহমেদ।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া বলেন, “এই ধরণের অভিযোগ গুরুত্বের সাথে আমরা বিবেচনা করি এবং কঠোরভাবে এইসব অপরাধ আমরা দমন করবো তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।

 

এথিস্ট ইন বাংলাদেশ এর প্রকাশক মোহাম্মাদ মোশাররফ হোসাইনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উনি এ-ব্যাপারে কোনো মতামত জানাতে অস্বীকৃতি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ