শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৪টি এক্সেভেটরসহ ২০টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে 

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এর প্ররিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ভুক্ত এলাকা থেকে রাতের আধারে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।সোমবার (২৪ মার্চ) সকাল থেকে জাফলং জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়।এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদাসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁরিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ