শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ সদর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (৪৮)। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

আসামিরা হলেন-সদরপুর গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে দেওয়ানা শাহ নিলয় (৪৪), পৌর এলাকার আব্দুল মালিকের ছেলে আহসানুল হক ইমরান ওরফে ইমরান আহমদ (৪০), বারঠাকুরী ইউপির কাশিরচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে মারজান আহমদ (২৫), একই ইউপির কস্তইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক ওরফে মছন (৪৫), মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী ওরফে পচাই (৩৫), সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের শ্যামলাল বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস সজীব এবং বড়বন্দ গ্রামের ফাতির আলীর ছেলে আব্দুল গনি (৩২)।

শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ