শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাট থানার কথিত সাংবাদিক ডেভিল হুমায়ুন আটক!

স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ছবি সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট থানার সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামী ডেভিল হুমায়ুন আহমদকে ঢাকার বংশাল থানা এলাকা থেকে সোমবার (২২ মার্চ )আটক করেছে র‍্যাব।

এদিকে, হত্যা মামলার আসামি কথিত সাংবাদিক হুমায়ূনকে ছাড়িয়ে নিতে মামলাবাজ একটি অপরাধী চক্র দৌড় ঝাঁপ শুরু করেছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র তা নিশ্চিত করেছে। এই অপরাধী চক্রের মধ্যে রয়েছে সিলেট নগরীতে অবস্থারত বেশ ক’জন সাংবাদিক।

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুলাল হোসেন রাজুসহ অন্যান্য সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী পলাতক ডেভিল হুমায়ুন আহমদকে ঢাকা থেকে আটক হওয়ায় গোয়াইনঘাট-জৈন্তাপুরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিরীহ মানুষেরা ।

জানা গেছে, আটক কথিত সাংবাদিক গোয়াইনঘাট থানার ডেভিল হুমায়ুন আহমদ চৈলাখেল অষ্টমখন্ড গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

ডেভিল হুমায়ূন আহমেদ মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি পরিচয়ে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। হুমায়ুনের বড় ছেলে সানোয়ার হোসাইন নিষিদ্ধ সংগঠন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

থানার মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৭মার্চ) রাত ১১ টার দিকে হুমায়ুন ও তার ৩ ছেলেসহ ১৫/২০ জন সন্ত্রাসী মিলে বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির সাংবাদিক সালমান শাহ, আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলী, শাকিল আহমেদ ও নাঈম আহমেদকে জাফলং ব্রিজের মুখে মোটর সাইকেল গতিরোধ করে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্বক আহত করে।

এ ঘটনার সময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটর সাইকেল ও দুলাল হোসেন রাজুর দুইটি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, একটি ওয়ারলেস মাইক্রোফোন ও পকেটে থাকা নগদ ১লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় হুমায়ুন আহমদ ও তার ৩ ছেলে।এমন ঘটনা দেখে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে হুমায়ুন ও তার ছেলেরা পালিয়ে যায়। পরে শনিবার রাতে তাকে ঢাকা থেকে আটক করে র‍্যাব। এর আগে হুমায়ুন আহমদ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়।

হুমায়ুনের আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ