শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বড় ভাইয়ের মৃত্যুর ৬ দিন পর মিলল ছোট ভাইয়ের লাশ

স্টাফ রিপোর্টার / ২০৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

কানাইঘাট প্রতিনিধি মুমিনুল ইসলাম মনিয়া

সিলেটে বড় ভাই মারা যাওয়ার ৬ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয়েছে ছোট ভাইয়ের গলিত লাশ। পুলিশের ধারণা ৬ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হতে পারে। দুই ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম ব্রিজের পাশে একটি ডোবা থেকে জারিফ আহমদ (৮) নামে শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত জারিফ জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, শিশু জারিফ শারীরিক প্রতিবন্ধী ছিল; হাঁটাচলা করতে পারত না। ধারণা করা হচ্ছে, তার লাশ কেউ এখানে ফেলে পালিয়ে গেছে।

তিনি বলেন, লাশটি সপ্তাহখানেক আগের তাই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

এদিকে জারিফের বড় ভাই জাহাঙ্গীর আলমের (২৩) লাশ ১৬ মার্চ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। তিনি গুরুতর আহত হয়ে মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জাহাঙ্গীর ও জারিফের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র বাস করছেন। জাহাঙ্গীর মানসিক ভারসাম্যহীন আর জারিফ শারীরিক প্রতিবন্ধী। কয়েক দিন আগে জাহাঙ্গীর তার ছোট ভাই জারিফকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে জাহাঙ্গীরকে জৈন্তাপুরের চিকনাগুলে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। কিন্তু তার ছোট ভাইকে পাওয়া যায়নি।

জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওসমানী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে তিনি উধাও হয়ে যান। পরে জানা যায়, মৌলভীবাজারে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সেখান থেকে অজ্ঞাত এক সিএনজি অটোরিকশাচালক ও কিছু লোক তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর।

পরে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ ঘটনার ৬ দিন পর শুক্রবার জারিফের লাশ উদ্ধার হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ