শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারত সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি চোরাকারবারী আহত হয়েছে। বুধবার বিকেলে বিছনাকান্দি সীমান্তের মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন। তারা দু’জন ভারতীয় চিনি চোরাকারবারী সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সীমান্তে চিনি আনতে গিয়ে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকায় সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে মরকিটিলা এলাকায় ইয়ামিন মিয়া ও আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারী চিনি আনতে যায়। এ সময় চোরাকারবারীরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালান লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ