শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগরের তাঁতীদলের ইফতার বিতরণ নাগরিকের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো ফয়েজ আহমদ দৌলত

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদ জনগণের কল্যাণে কাজ করছে। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির লক্ষ্য হলো দেশের জনগণের জন্য সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা ও অস্থিরতা চলছে, তার একমাত্র সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বুধবার (১৯ মার্চ) নগরীর বন্দরবাজার এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় এই ইফতার বিতরণ করা হয়।

সিলেট মহানগর তাঁতীদলের সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতীদল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মওদুদুল হক পাশা মওদুদ, সৈয়দ জয়নুল হক জয়নুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জর্জকোর্টের অ্যাডভোকেট নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, মোহাম্মদ হানিফ, আলী আহমদ, কামরুল হাসান, প্রভাষক মশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, ওসমান খান, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন, আফজাল হোসেন বেলাল, ময়নুল ইসলাম অপু চৌধুরী, হোমায়ুন কবির হৃদয়, সামিদ আহমদ, শাকিল আহমদ, সুমন আহমদ, আব্দুর রহিম, শামীম আহমদ, নুরুল ইসলাম চঞ্চল, কামাল আহমদ, আব্দুন নুর, সানুর আহমদ, বিলাল উদ্দিন, কামাল তাপাদার, দেলোয়ার হোসেন দিলু, নবী হোসেন, রাজন মিয়া প্রমুখ।- বিজ্ঞপ্তি


এই ক্যাটাগরির আরো সংবাদ