শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা,ইউপি চেয়ারম্যান আওলাদ মাষ্টার গ্রেফতার 

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

12

ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলার ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃতঃ আব্দুল মান্নানের ছেলে। ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আব্দুস ছাত্তার জানান, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.২.২০২৫ এর সন্দিগ্ধ আসামী। ছাতক থানার পুলিশ পরিদর্শক, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মোঃ আব্দুল কবিরের নেতৃত্বে এস আই কামাল উদ্দিন, এস আই সঞ্জয় দত্ত, এ এস আই রাসেল আহমদ, এ এস আই সোলায়মান কবির অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বুধবার রাত নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।##


এই ক্যাটাগরির আরো সংবাদ