শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বালু নিয়ে দুই পক্ষের সং ঘ র্ষে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

71

সিলেট বুলেটিন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অজ্ঞাত আরও একজন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার তল্লী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব তল্লী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইয়াসিনের সঙ্গে নিহত মেহেদি হাসান রাকিবের বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে সোমবার দিবাগত রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়েছে।

পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, সংঘর্ষে নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ