শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দেশের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশবাসীর প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। দেশের অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান করতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। কিন্তনিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে এখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদেরকে এসব যড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত সরকারই হবে জনগণের সরকার। ভোটে যারা জয়ী হবেন তারাই ক্ষমতায় যাবেন এর কোন বিকল্প নেই।

১৮ মার্চ মঙ্গলবার ৩৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির উপদেস্টা, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মুহিবুর রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ-সভাপতি, সরকারী কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মঈনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহীন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নোত শেখ শফিক উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, ছাত্রদলের সাবেক সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান হিরু, মহানগর তাতীদলের সভাপতি আব্দুল গফ্ফার, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শহীদ আহমদ, মহানগর বিএনপি নেতা লোকমান ভুইয়া, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জমির উদ্দিন মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক চৌধুরী, যুবদল নেতা হোসেন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, আব্দুর রহিম, আব্দুল বাসিত চৌধুৃরী, খবীর আহমদ নুনু, রিয়াজ মিয়া, সৈয়দ আজমল আলী, রুপা মিয়া প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ