শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

কানাইঘাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর!

স্টাফ রিপোর্টার / ২৭৩ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

56

মুমিনুল ইসলাম মনিয়া – কানাইঘাট থেকে:

সিলেটের কানাইঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কানাইঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মারুফ পৌরসভার ডালাইচর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফল ব্যবসায়ী ফারুক আহমদের ছেলে। তিনি কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি ইলেকট্রনিক্স দোকানের ব্যবসায় যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টান্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিঠাই সুইটমিটের একটি গাড়ি বাইসাইকেলে থাকা মারুফকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িচালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘাতক চালকের গ্রেপ্তার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ