শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিলেট প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ মার্চ বিকেল ৫ টায় নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট   কার্ডিওলজিষ্ট  সমিতির প্রধান উপদেস্টা প্রফেসর ডাঃ খালেদ মহসিন।

সমিতির সাধারণ সম্পাদক সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসলী মোঃ আবুল ফজল এডভোকেট এর উপস্থাপনায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েটস প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ হাবিবউল্লাহ সেলিম, প্রকৌশলী নজরুল হাকিম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ জাকির হোসেন চৌধুরী, সমিতির সহ-সভাপতি ছালেহ আহদ চৌধুরী, সিলেট বিআরটি কর্মকর্তা জিল্লুর রহমান চৌধুরী, সুপ্রীমকোর্ট আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, জেলা রেজিস্টার আব্দুল করিম দলা মিয়া, শাহ মোস্তাকিম প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা আবু বকর সিদ্দিকী এবং ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী । দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

প্রধান অতিথি বলেন, রমজান কেবল আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে ব্যক্তির মধ্যে নৈতিক উন্নয়ন ঘটে এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এই ক্যাটাগরির আরো সংবাদ