শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ঢাবি’র প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক মা-বাবার পাশেই শায়িত হলেন 

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

আজিমপুর কবরস্থানে বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টা ৫৫ মিনিটে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন।

জানাজার পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, তিনি (অধ্যাপক আরেফিন সিদ্দিক) অত্যন্ত বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। পরিবারের সিদ্ধান্তক্রমে তার দুটি জানাজার বিষয়ে সিদ্ধান্ত হয়। তার দাফনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। প্রাক্তন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সম্মাননা দিয়ে থাকে, আমরা তা পরিপূর্ণভাবে পালন করে যাচ্ছি। তার অসুস্থতার সময় পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।

চিকিৎসকের বরাত দিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন গতকাল (বৃহস্পতিবার) বলেন, মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এ সময় তিনি আরও জানান, পারিবারিক সিদ্ধান্ত মতে আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশে অধ্যাপক আরেফিন সিদ্দিককে দাফন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ