শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

হবিগঞ্জে আছিয়া ধর্ষণের প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে ও অনতিবিলম্বে ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে হবিগঞ্জে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৪মার্চ) বাদ জুম্মা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথমে গায়েবানা জানাযা আদায় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

 

পরে তারা শহরের বের করে কফিন মিছিল। এসময় তারা ধর্ষকের শাস্তির দাবীতে নানা ধরণের শ্লোগান দেয়। মিছিলটি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউনহল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখসংগঠক আশরাফুল ইসলাম সুজন প্রমুখ।

 

 

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাগুরার আছিয়াসহ সারা দেশে ধর্ষণের যে বর্বরতা চলছে তা কোন ভাবেই কাম্য নয়। আছিয়াকে যারা ধর্ষণ করেছে সেই সকল ধর্ষক ও হত্যাকারীদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। একই সাথে সারা দেশে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ধরে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

 

তারা আরও বলেন,আছিয়ার মতো যেন আর কোন শিশু এভাবে আকালেই ঝড়ে না যায় সে জন্য দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ইতিহাস সৃষ্টিক রতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ