শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ঢাকা সাভার আশুলিয়ায় কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার “

স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

9

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা সাভার আশুলিয়ায় সৎ বাবার বিরুদ্ধে ১৪ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজার নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতাব্বরের ছেলে। সে কাজের সুবাধে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কেছু মুন্সির ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৫ বছর আগে সৎ বাবা শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার। আর অভিযুক্ত শাবলু মাতাব্বরের কোন কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশুনা করতেন। সেই সুযোগে তার স্ত্রী চাকরিতে চলে গেলে মায়ের অনুপস্থিতে সৎ মেয়েকে ধর্ষণ করতো সে। পরে ওই কিশোরী একাধিকবার ধর্ষণের কথা তার মাকে জানায়। এ ঘটনায় বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে ঢাকা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ