শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার হাজী ইয়াছিন

স্টাফ রিপোর্টার / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

63

কুমিল্লা প্রতিনিধি :

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন।

 

গতকাল বুধবার (১২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনীত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে হাজী আমিন উর রশিদ ইয়াছিন  বলেন, আমার ৩৫ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও কাজ করছে, এত বড় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারাটা। সবার কাছে আমার জন্য দোয়ার আবেদন রইল, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।


এই ক্যাটাগরির আরো সংবাদ