শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সেই ভাইরাল কন্যা ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, অতঃপর

স্টাফ রিপোর্টার / ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

16

সিলেট বুলেটিন বিনোদন ডেস্ক,

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। শুধু তাই নয়, সেই আন্দোলনের নানান সময়ে তাকে দেখা গেছে নানান ভূমিকায়। ফলে ভাইরাল কন্যা হিসেবেই পরিচিত পান তিনি। এবার সিঁথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়। সেইসঙ্গে নেটিজেনদেরও উদ্বুব্ধ করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি। আমিই বেছে নিতাম ছ্যাঁকা খাওয়া চরিত্র: বাপ্পারাজ

তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন। এরপর বলেন, লাইভটি তখন দেখিনি। সম্প্রতি নজরে আসে আমার। এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন। ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সে কারণে মঙ্গলবার শেরে বাংলা নগর থানায় গিয়ে মামলা করি। সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। কবর থেকে তোলা হলো সহকারীর লাশ, যা বললেন তানজিন তিশা

বিষয়টি উল্লেখ করে সিঁথি বলেন, ওনাকে আপনারা চিনবেন, সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। সিঁথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। ‘একলা মানুষ’ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ