শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সিলেটে টিলায় নিয়ে নারীকে ধর্ষণ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেটে দিনদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে অসুস্থ হয়ে যাওয়া ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার ৩ নং খাদিম নগর ইউপি, ৯ নং ওয়ার্ড এলাকাধীন ছড়ারগাংস্থ রাবার বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। দুপুরে তাকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা ভিকটিমকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ