শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে ৬২০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার (১২ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্র এলাকার মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫), গোয়াইনঘাট উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেফতার করেন।

 

গ্রেফতার দু’জন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ