শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কুমিল্লায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ কিং কোবরা বাজি আটক

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

56

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।বুধবার (১২ মার্চ) দুপুর দুইটায় এ তত্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।

 

বিজিবি সূত্র জানায়, বুধবার (১২ মার্চ) ভোরে ১০ বিজিবির আওতায় সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। অভিযানে পরিচালনা করে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করা হয়। এর মধ্যে অবৈধ ভারতীয় পাঁচ লাখ ৯৭ হাজার ৮০০টি কিং কোবরা বাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

 

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ