শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা মানুষের কাছাকাছি পৌঁছে দিতে বর্ণাঢ্য সাজসজ্জায় বিয়ানীবাজার পৌরশহরে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

স্টাফ রিপোর্টার / ২০৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সোহেব আহমদ:

স্বাস্থ্যসেবা মানুষের কাছাকাছি পৌঁছে দিতে বর্ণাঢ্য সাজসজ্জায় বিয়ানীবাজার পৌরশহরে মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

দক্ষিণ বিয়ানীবাজারের করিম বার্সেলোনা টাওয়ারে স্থাপিত মা ও শিশু জেনারেল হাসপাতালে উন্নতমানের সেবা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানান। সুবিশাল স্থাপনা, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতাল এতদঞ্চলের স্বাস্থ্যসেবার বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে বলেও কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালে জেনারেল সেবার পাশাপাশি ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কন্সালটেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

 

হাসপাতালের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না। প্রতিষ্টানের চেয়ারম্যান মো: মুজিবুল ইসলাম সিআইপির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকলে অফিসার ডা: দেবদুলাল ধর ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা।

 

উদ্বোধনী অনুষ্টানে আরোও বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূর নবী রাজু, কো-চেয়ারম্যান সঞ্জীব কর, পরিচালক আমিনুল ইসলাম সাকিল, পরিচালক সৈয়দ জামাল (জুবের), পরিচালক করিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমুল চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ