শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭২ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

মোঃ ফারুক মিয়া  দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক/ কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার, সুনামগঞ্জ এর আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১২/০৩/২০২৫ খ্রিঃ তারিখে ০১ (এক) দিন ব্যাপী (নন-গ্রুপ) কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা কৃষি অফিসার, দোয়ারাবাজার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক, (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগন্জ। উপস্থিত ছিলেন কৃষিবিদ মো.আশ্রাফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। এছাড়াও  দোয়ারাবাজার উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক, (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগন্জ কৃষক /কৃষাণী প্রশিক্ষণ পরিদর্শনের পাশাপাশি গ্রামীণ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সফলতার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং দোয়ারাবাজার উপজেলায় প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

উক্ত প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনা, তেলজাতীয় ফসল চাষে উদ্ভোদ্ধকরণ, ফসলের উন্নত জাত সম্প্রসারণ, উচ্চ মূল্যের ফসল আবাদ বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ও সুষম সার প্রয়োগ সহ কৃষির সার্বিক উন্নয়নে বিস্তারিত আলোচনা করেন । দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯০ জন কৃষক/কৃষণী অংশগ্রহণ করেন এবং প্রত্যেক কৃষক/কৃষাণীকে সকালের নাস্তা ও দুপুরের খাবার সহ ৬৫০ টাকা করে সম্মানী ভাতা দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ