শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

নগরীর টুকেরবাজারে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে দুই গ্রামের মধ্যে।

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের মানুষ। আজ মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টার পর টুকেরবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর ৩৮ – ৩৯ নং ওয়ার্ডের নিকটবর্তী পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এই সংঘর্ষ হয়। ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার স্থানে একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ