শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

10

সিলেট বুলেটিন ডেস্ক:

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গতকাল সোমবার বিকেল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এক রাতেই ওই হট লাইনে অভিযোগ করেছেন শতাধিক নারী।

 

আজ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।

 

সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

 

হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ