শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত ফার্মেসী ভাংচুর।

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে দূর্বৃত্তদের হামলায় এক শিক্ষক গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষকের নাম এম এ করিম (৩৫)। তিনি উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় তার মালিকানাধীন জৈন্তাপুর স্টেশন বাজারের অবস্হিত জহুরা ফার্মেসীতে ভাংচুর চালায় দূর্বৃত্তরা। তিনি সারিঘাট উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক বলে জানা গেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ই মার্চ) বিকেল ৪:৩০ ঘটিকায় আহত শিক্ষক আবদুল করিম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সময় স্হানীয় ডিআই চালক জাহেদ তার সহযোগীদের নিয়ে ইউনুস আলি নামে এক যুবকের সাথে স্টেশন বাজার এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইউনুস জাহেদ গং দের হাত থেকে রক্ষা পেতে প্রাণভয়ে করিমের ফার্মেসীতে এসে অবস্থান নেয়।

এ সময় শিক্ষক করিম ইউনুসকে রক্ষা করতে জাহেদ ও তার সহযোগীদের প্রতিরোধ করতে আসলে তারা করিমের প্রতি চড়াও হয়। এ সময় তারা শিক্ষক করিম সহ ইউনুসকে মারধর করে ফার্মেসীতে ব্যাপক ভাংচুর চালায়। আহত অবস্থায় স্হানীয়রা করিম ও ইউনুসকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করিমকে সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাসস্ট্যান্ডে সাধারণ মানুষ জোড়ো হতে দেখা যায়। ইফতারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে চেয়ারম্যান ফখরুল ইসলাম সবাইকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান। সেই সাথে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা খুবই নিন্দনিয়।  ইতিমধ্যে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ