শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বিচারের আগে নির্বাচনের কথা বলা বেইমানি

স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

8

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

কতদিনের মধ্যে নির্বাচন ও সংস্কার হবে তার রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় সৌরাওয়ার্দি উদ্যানে শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে একথা জানান তিনি। তিনি বলেন কোন রকম ছলচাতুরির মাধ্যমে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না।

 

নির্বাচনের বিরুদ্ধে নয় এনসিপি, ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তিনি বলেন শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে না এর নিশ্চয়তা কি! গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই দলের লক্ষ্য বলে জানান নাহিদ ইসলাম।

 

তিনি বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ এই জুলাই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ।”

 

এসময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন দেশে বিচার, সংস্কার পেছানোর রাজনীতি দেখতে চায় না জনগণ। এছাড়া সারজিস আলম বলেন শেখ হাসিনার বিচারের আগে দেশে কোন নির্বাচন হবে না।

 

সারজিস বলেন, “যারা আহত যোদ্ধাদের রক্তের উপরে, শহীদদের জীবনের উপরে এই নতুন বাংলাদেশে কথা বলতে পারছে, তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন, যেই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো সেই রক্তের বিচার না চাইতে বেইমানের মত এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না।”


এই ক্যাটাগরির আরো সংবাদ