শিরোনাম
প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ইফতারীর সময় ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৩

স্টাফ রিপোর্টার / ২২২ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

76

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের ডাক্তার পট্টিতে স্বর্ণের গহনার দোকানে ডাকাতির চেষ্টাকালে জনতার ধাওয়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ডাকাতদল। রোববার (৯ই মার্চ) সন্ধ্যায় ইফতার চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ঝালকাঠি শহর। এতে আতঙ্কিত হয়ে পরে শহরবাসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের কিছু আগে নীল রঙের একটি পিক-আপ ডাক্তার পট্টিতে জুয়েলারির দোকানের সামনে এসে থামে। এর কিছুক্ষণ পর কয়েকজন একটি বন্ধ জুলোরির দোকানের সাটারের কাটার চেষ্টা করে। এ অবস্থায় তাদেরকে ডাকাত সন্দেহে ঘিরে ফেলে এলাকাবাসি। এ সময় তারা বোমা বিস্ফোরণ ঘটাতে থাকে। একের পর এক বোমা বিস্ফোরণে আতঙ্কে ছোটাছুটি শুরু করে এলাকাবাসি। এই সুযোগে ওই পিক-আপে উঠে দ্রæত গতিতে শহরের সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, চাঁদকাঠি হয়ে ঝালকাঠি-বরিশাল সড়েেক উঠে নলছিটির ষাটপাকিয়া হয়ে বরিশালের দিকে পালিয়ে যায় ডাকাতদল।

এসময় ঝালকাঠি জেলা পুলিশ লাইনের সামনে দিয়ে যাওয়ার সময় এবং ষাইটপাকিয়া অতিক্রম করার সময় পিক-আপটিকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ জন পুলিশ সদস্য ও ১জন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য ডাকাতি চেষ্টা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপি এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে এই ধরনের অরাজকতা ও অপকর্ম প্রতিরোধ করবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “সন্ধ্যায় ইফতারের জন্য সবাই যে যার মতো ব্যস্ত ছিল। সেই সুযোগে ডাকাতির পরিকল্পনা ছিল কিন্তু তা স্থানীয়দের সচেতনতার কারণে পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করে শনাক্তকরণের চেষ্টা করছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ